ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সেই চিকিৎসক কে প্রশাসনিক বদলি- মনপুরা গেলেন ডা. ইনজামাম ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত চাঁপাইনবাবগঞ্জে নদীভাঙন রোধে পাড় সংস্কার কাজের উদ্বোধন গ্রামীণফোনের ৫% বিলম্বিত পাওনা পরিশোধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’—স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্য নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত- ৩ জুয়া প্রতিরোধ আইনে সারাদেশের প্রথম মামলা চুয়াডাঙ্গায় মিরপুরে দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূর ১১ দিন পর মৃত্যু পদ্মার তড়িয়া মহলের খাজনা নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ বালু ব্যবসায়ী

চাঁপাইনবাবগঞ্জে নদীভাঙন রোধে পাড় সংস্কার কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নামোরাজরামপুর হাজ্বীপাড়ায় নদীভাঙন প্রতিরোধে পাড় সংস্কার কাজের উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নামোরাজরামপুর হাজ্বীপাড়া এলাকায় নদীভাঙন প্রতিরোধে পাড় সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।

সোমবার (৬ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সংস্কার কাজের উদ্বোধনের অংশ হিসেবে নদীতীরে জিও ব্যাগ নিক্ষেপ করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম, ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী আলী কাওসার, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নদীভাঙনের ঝুঁকি কমাতে পরিকল্পিতভাবে প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ স্থাপনসহ প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব বলেন, নদীভাঙন প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ পরিচালনা করা হবে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্রুত এবং মানসম্মতভাবে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।

এদিকে দীর্ঘদিন ধরে নদীভাঙনের আতঙ্কে থাকা স্থানীয় বাসিন্দারা পাড় সংস্কার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, দ্রুত কাজ শেষ হলে বর্ষা মৌসুমে ভাঙনের ঝুঁকি কমবে এবং বসতভিটা ও কৃষিজমি সুরক্ষিত থাকবে।

স্থানীয়দের দাবি, শুধু অস্থায়ী ব্যবস্থা নয়, ভবিষ্যতে স্থায়ী নদী তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভাঙন সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে হবে।

জনপ্রিয় সংবাদ

সেই চিকিৎসক কে প্রশাসনিক বদলি- মনপুরা গেলেন ডা. ইনজামাম

চাঁপাইনবাবগঞ্জে নদীভাঙন রোধে পাড় সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৪:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬