ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত- ৩ জুয়া প্রতিরোধ আইনে সারাদেশের প্রথম মামলা চুয়াডাঙ্গায় মিরপুরে দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূর ১১ দিন পর মৃত্যু পদ্মার তড়িয়া মহলের খাজনা নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ বালু ব্যবসায়ী দেশের ৫৩৯ প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নে সরকারের নতুন উদ্যোগ যুবলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও, ছাত্রদল নেতা সোহেলকে শোকজ ইরানের সর্বোচ্চ নেতার জানাজা শেষে দেশে ফিরলেন স্পিকার রাজশাহী রেঞ্জ সহ পুলিশের ৬ ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি র‌্যাব-ডিবির পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার পাঁচ

পদ্মার তড়িয়া মহলের খাজনা নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ বালু ব্যবসায়ী

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তড়িয়া মহলের খাজনা বিরোধে আহত হয়েছেন বালু ব্যবসায়ী নাসিরুল বিশ্বাস।

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তড়িয়া মহলের খাজনার টাকা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন বালু ব্যবসায়ী নাসিরুল বিশ্বাস (৪০)। তিনি উপজেলার বাহিরচর ইউনিয়নের মৃত আবু এসপির ছেলে।

রোববার বিকেল ছয়টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট মনিপার্ক এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বালু ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওইদিন বিকেলে মুখোশধারী একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তড়িয়া মহলের খাজনার টাকা দাবি করে। এ সময় বালু ব্যবসায়ী আলম তাদের জানান, তিনি ইতোমধ্যে অন্য একটি পক্ষকে খাজনার অর্থ পরিশোধ করেছেন এবং এ নিয়ে যেন কোনো জটিলতা সৃষ্টি না করে নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করা হয়। আলমের বক্তব্য অনুযায়ী, এরপর মুখোশধারী দলের সঙ্গে অপর পক্ষের সদস্য নাসিরুল বিশ্বাস ও রাজ্জাকের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

এ সময় নাসিরুল দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে মুখোশধারীরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার পায়ে এবং অপরটি পিঠে আঘাত করে। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক কল্লোল সাহা জানান, নাসিরুলের পায়ের ক্ষতস্থান থেকে গুলি অপসারণ করা গেলেও পিঠের গুলিটি অপসারণ সম্ভব হয়নি। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, তড়িয়া মহলের খাজনা আদায়কে কেন্দ্র করেই বালু ব্যবসায়ী নাসিরুল আহত হয়েছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত- ৩

পদ্মার তড়িয়া মহলের খাজনা নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ বালু ব্যবসায়ী

প্রকাশের সময়ঃ ০১:৫৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬