ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত- ৩ জুয়া প্রতিরোধ আইনে সারাদেশের প্রথম মামলা চুয়াডাঙ্গায় মিরপুরে দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূর ১১ দিন পর মৃত্যু পদ্মার তড়িয়া মহলের খাজনা নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ বালু ব্যবসায়ী দেশের ৫৩৯ প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নে সরকারের নতুন উদ্যোগ যুবলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও, ছাত্রদল নেতা সোহেলকে শোকজ ইরানের সর্বোচ্চ নেতার জানাজা শেষে দেশে ফিরলেন স্পিকার রাজশাহী রেঞ্জ সহ পুলিশের ৬ ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি র‌্যাব-ডিবির পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার পাঁচ

দেশের ৫৩৯ প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নে সরকারের নতুন উদ্যোগ

ছাইল ছবি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ আধুনিকায়ন ও মানোন্নয়নের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকল্পটির কার্যক্রম এগিয়ে নিতে দেশের ৬৪ জেলার নির্বাচিত ৫৩৯টি বিদ্যালয়ের তালিকা যাচাই-বাছাই করে দ্রুততম সময়ে প্রত্যয়নপত্র পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ থেকে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ পাঠানো হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ‘বিদ্যমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি সিটি করপোরেশনের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্পের অধীনে বিদ্যালয়গুলো বাছাই করা হয়েছে। এতে রয়েছে ৬৪ জেলার ৪৮৮টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি সিটি করপোরেশন এলাকার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত সংশ্লিষ্ট অফিস আদেশে বলা হয়, প্রকল্পের কাজ চূড়ান্ত করার আগে নির্বাচিত বিদ্যালয়গুলোর তালিকা যেন সম্পূর্ণ নির্ভুল ও হালনাগাদ থাকে, তা নিশ্চিত করতে হবে।

এই লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ জেলার বিদ্যালয়ের তথ্য যাচাই করে নির্ধারিত ছকে প্রত্যয়নপত্র তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তার স্বাক্ষরযুক্ত এই প্রত্যয়নপত্র আজ ৫ জুলাই, ২০২৬-এর মধ্যেই অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে জমা দিতে বলা হয়েছে। প্রক্রিয়া সহজ ও দ্রুততর করার জন্য নির্দেশনার সঙ্গে সিটি করপোরেশনভুক্ত বিদ্যালয়ের তালিকা এবং প্রত্যয়নপত্রের নমুনা কপিও যুক্ত করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে নির্বাচিত বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষ সংকট দূরীকরণ, ভবন সংস্কার, নিরাপদ স্যানিটেশন সুবিধা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণসহ শিক্ষা-সহায়ক অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এতে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

জনপ্রিয় সংবাদ

নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত- ৩

দেশের ৫৩৯ প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নে সরকারের নতুন উদ্যোগ

প্রকাশের সময়ঃ ০১:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬