ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস

রাজশাহী পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি এবং এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনও সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। তিনি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচনের মাধ্যমে এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করেন। এ উপলক্ষে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতেরও আয়োজন করা হয়। এর আগে সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ, ভিত্তিপ্রস্তর স্থাপন ও এলামনাই কার্যালয় উদ্বোধন কর্মসূচিতে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, ইনস্টিটিউটের অধ্যক্ষ এজেএম মাসুদুর রহমান, এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাহমুদ হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর কর্মকর্তাবৃন্দ, ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টদের ভাষ্যমতে, ছয়তলাবিশিষ্ট নতুন এই একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি নতুন এলামনাই কার্যালয়ের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক ও কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে মনে করছেন তারা।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

রাজশাহী পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের সময়ঃ ১২:৪৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬