ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের দেশব্যাপী অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের, আহত আরও দুই নাফ নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসি, দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, বিচ্ছেদের পর টাকা ফেরত চেয়ে আদালতে প্রেমিক সাইবার ক্রাইমের জিজ্ঞাসাবাদে রিজওয়ান-ইমাম, চেয়েছেন সময় পাবনায় জমির পানিতে নেমে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৯০ রোগী কাপ্তাই হ্রদের পানি বেড়ে ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, ঝুলন্ত সেতু বন্ধ

কিশোরগঞ্জে গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ হাসপাতাল ফাইল ছবি।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে জিনু মিয়া (৫৫) নামের এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের নারান্দী মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিনু মিয়া ওই গ্রামের মৃত আব্দুস সাহিদের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন কলা ব্যবসায়ী, যিনি গ্রাম থেকে কলার ছড়ি কিনে বিভিন্ন বাজারে বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ির সামনের একটি কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে ওঠেন জিনু মিয়া। এসময় হঠাৎ পা ফসকে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই জিনু মিয়ার মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের দেশব্যাপী অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৭:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬