ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ আলোচনা সভা নলডাঙ্গায় বিএনপি নেতা হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের বৃক্ষচারা বিতরণ সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে দুষ্প্রাপ্য বিষ্ণু মূর্তি উদ্ধার রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক সংঘর্ষের পর বেরোবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির আবেদন দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের নির্দেশ কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হলো নতুন মেডিকেল সেন্টার মাগুরায় নিজ বাসা থেকে মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড

গৌরনদীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান

বরিশালের গৌরনদী উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একটি আকস্মিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এই অভিযানে একজন মাদকসেবীকে কারাদণ্ড ও আর্থিক জরিমানার আওতায় আনা হয়েছে, পাশাপাশি একটি মাদক বেচাকেনার স্থান থেকে সিসি ক্যামেরার ডিভিআর যন্ত্র জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলার তিখাসার, টরকী চাতাল ও ঈগল পরিবহন কাউন্টার-সংলগ্ন গলিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তিখাসার ও টরকী চাতাল এলাকায় অভিযান চালানোর সময় হাতেনাতে ধরা পড়ে একজন মাদকসেবী। তার কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে অভিযানিক দল মূল মাদক কারবারিদের বাড়ি ও গোপন বিক্রয়স্থলে হানা দেয়। তবে প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে মূল হোতা পালিয়ে যেতে সক্ষম হলেও, মাদক কারবারে ব্যবহৃত সিসি ক্যামেরার ডিভিআর যন্ত্রটি জব্দ করতে সক্ষম হয় প্রশাসন। জব্দ হওয়া ডিভিআরের ফুটেজ বিশ্লেষণ করে প্রাপ্ত তথ্য পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মোবাইল কোর্টের মাধ্যমে আটক মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিত চালানো হবে বলে জানান তিনি।

এই অভিযানে সার্বিক সহযোগিতা করে গৌরনদী মডেল থানা পুলিশ এবং বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের একটি দল।

জনপ্রিয় সংবাদ

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের সময়ঃ ১১:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬