ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ আলোচনা সভা নলডাঙ্গায় বিএনপি নেতা হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের বৃক্ষচারা বিতরণ সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে দুষ্প্রাপ্য বিষ্ণু মূর্তি উদ্ধার রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক সংঘর্ষের পর বেরোবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির আবেদন দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের নির্দেশ কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হলো নতুন মেডিকেল সেন্টার মাগুরায় নিজ বাসা থেকে মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারিকে কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম হোসেন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামিম হোসেন। এসময় একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টায় উপজেলার দুর্লভপুর আনসার মাঠ সংলগ্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এই দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মঞ্জুরুল আলম (৪৬)। তিনি দুর্লভপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযানে একটি মামলার নিষ্পত্তি করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার এসআই মো. আবুল কালাম আজাদ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন

নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারিকে কারাদণ্ড

প্রকাশের সময়ঃ ১২:১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬