ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ১১৬ টন কাঁচা মরিচ হিলি বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু ‘জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়লেই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়িত হবে’-তথ্যমন্ত্রী ভিডিও না দেওয়ার শর্তে ৭ মাসের শিশু আপাতত ১৩ বছরের মায়ের জিম্মায় ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ৬৫০ পিস কথিত ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ ‘জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি গ্রহণযোগ্য নয়’-মাদারীপুরে এমপি খোকন তালুকদার শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায়-ড. সাইমুম পারভেজ মাথায় হেলমেট, হাতে জিআই পাইপ-মাদরাসা মোড়ে সংঘর্ষের সামনের সারিতে যুবদল নেতা নয়ন! নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ আলোচনা সভা

ক্যান্সার আক্রান্ত বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছাত্রদল নেতা রাফি

ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসায় শিক্ষার্থী কফিল হোসেনকে আর্থিক সহায়তা দিচ্ছেন বেরোবি ছাত্রদল নেতা রিফাত হোসেন রাফি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী কফিল হোসেনের ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন রাফি।

মঙ্গলবার (২৮ জুলাই) তিনি চিকিৎসার প্রাথমিক খরচ মেটাতে নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে শিক্ষার্থী কফিল হোসেন বলেন, “আমার বাবা ক্যান্সারে আক্রান্ত। অপারেশনের জন্য প্রয়োজন আড়াই লক্ষ টাকা। এই পরিস্থিতিতে চিকিৎসার খরচ চালানো আমাদের নিম্নবিত্ত পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ও সহপাঠীরা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তা আমি কখনো ভুলব না। বেরোবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফি ভাই আমাদের পাশে দাঁড়িয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তার জন্য আমি ও আমার পরিবার তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। সবার এই ছোট ছোট সহযোগিতা আমার বাবাকে সুস্থ করে তুলতে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমার বাবার জীবন বাঁচাতে আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

অনুদান প্রদানের পর বেরোবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন রাফি বলেন, “শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি সবসময় সাধারণ শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে থাকে। আমাদের সহপাঠী বা কোনো শিক্ষার্থীর পরিবার যখন সংকটে পড়ে, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। কফিল আমাদেরই ভাই। তার বাবার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সাধারণ শিক্ষার্থীদেরও যার যার সাধ্যমতো এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের ছোট ছোট সহযোগিতাই পারে একটি জীবন বাঁচাতে।”

জানা গেছে, কফিল হোসেনের বাবার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আর্থিক সহায়তার জন্য তহবিল গঠনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন এই ছাত্রদল নেতা।

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ১১৬ টন কাঁচা মরিচ

ক্যান্সার আক্রান্ত বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছাত্রদল নেতা রাফি

প্রকাশের সময়ঃ ০৪:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬