ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম ছিলেন আপসহীন- মির্জা ফখরুল খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের বিকল্প নেই- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ স্কুটি জব্দ গ্রেপ্তার-১ বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে একটি চক্র- প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষের পণ্যে নতুন বাজার, বেরোবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘কারুকুঞ্জ’ বিয়েবাড়িতে মাংস কম দেওয়ার জের, অতিথিদের সংঘর্ষে আহত ইবিতে সহপাঠীদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ- মুখ খুললেন ঐশী ইবির জুলাই-৩৬ হলে সহপাঠীদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

রায়পুরে দলমত নির্বিশেষে এক টেবিলে কাজ করার আহ্বান এমপি খায়ের ভূঁইয়ার

রায়পুর উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদসহ সকল দলমত নির্বিশেষে রায়পুরে এক টেবিলে বসে কাজ করার প্রত্যাশা তার। তিনি বলেন, ‘জুলাই সনদের প্রতিটি শর্ত বাস্তবায়িত হবে, পাশাপাশি সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডসহ অন্যান্য কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। জুলাই কোনো একক দলের বিষয় নয়, এটি সবার। জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আগামীতে জনগণ আমাদের গ্রহণ করবে না।’

বুধবার (৫ আগস্ট) সকালে রায়পুর উপজেলা পরিষদ হলরুমে ‘গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজন সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া রাজবন্দী, আহত ও সম্মুখসারির শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা আন্দোলনকালীন নানা অভিজ্ঞতা ও প্রতিকূল পরিস্থিতির স্মৃতিচারণ করেন। বক্তারা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাহস ও আত্মত্যাগের বিষয়টি তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হাসান মিঠু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল এবং পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল আলম আলমাসসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

লোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ আন্দোলনে শহীদ ও অংশগ্রহণকারীদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে মন্তব্য করেন তারা। পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে জুলাইয়ের চেতনা ধারণ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম ছিলেন আপসহীন- মির্জা ফখরুল

রায়পুরে দলমত নির্বিশেষে এক টেবিলে কাজ করার আহ্বান এমপি খায়ের ভূঁইয়ার

প্রকাশের সময়ঃ ০৬:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬