ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ ১৮০ দিনে সরকারের নানা অর্জনের দাবি, সামনে বড় চ্যালেঞ্জ

যুক্তরাজ্যে কুকুরের হামলায় এক ব্যক্তির মৃত্যু, মালিক গ্রেপ্তার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১২৪৮ Time View

যুক্তরাজ্যের ওয়েকফিল্ডে কুকুরের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় কুকুরটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ

যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের ওয়েকফিল্ডে কুকুরের হামলায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় কুকুরটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে হত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনের বরাতে জানা যায়, ওয়েকফিল্ডের ক্যাল্ডার গ্রোভ এলাকার ব্ল্যাকার লেনের পাশে একটি পরিত্যক্ত রেললাইনের ফুটপাতে শনিবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফুটপাতে একপর্যায়ে ওই ব্যক্তির সঙ্গে কুকুরটির মালিকের তর্কাতর্কি হয়। এর মধ্যেই কুকুরের হামলায় ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।

গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

ঘটনার পর কুকুরটির মালিক হিসেবে পরিচয় পাওয়া ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগের পাশাপাশি জনসমক্ষে বিপজ্জনকভাবে নিয়ন্ত্রণহীন কুকুর রাখার অভিযোগও আনা হয়েছে।

পুলিশ কুকুরটিকেও হেফাজতে নিয়েছে। বর্তমানে গ্রেপ্তার ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছেন এবং ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন এমন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশেষ করে ‘সোফি’ নামে এক নারীসহ দুজন ব্যক্তি আহত ব্যক্তিকে সহায়তা করতে এগিয়ে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

পুলিশের পক্ষ থেকে প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনাটি সম্পর্কে যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তা তদন্তকারীদের জানানোর আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ

যুক্তরাজ্যে কুকুরের হামলায় এক ব্যক্তির মৃত্যু, মালিক গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৭:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬