ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শাকিল ও রূপার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠাচ্ছে দুদক Environmental Communication and Journalism কোর্সের আওতায় ‘Sustainability Frontiers’ সেমিনার অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণ- মালিককে ১ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১ ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বন্ধ থাকবে ক্লিনিক ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছেলেদের বিদেশ পাঠাতে ঋণ, কিস্তির চাপে ভৈরবে গৃহবধূর মৃত্যু অভয়নগরে ৩ জন আটক, ওয়ান শুটারগান-গুলি ও ৩ মোটরসাইকেল জব্দ বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, ভুক্তভোগীদের দ্রুত সেবা দেওয়ার নির্দেশ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১২৪০ Time View

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করে পুলিশ সদস্য ও সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন থানাটি পরিদর্শনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানার অবকাঠামো এবং সাধারণ মানুষের পুলিশি সেবার মান সরেজমিনে দেখেন তিনি।

পরিদর্শনের সময় থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি থানা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এর মধ্যে পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, আবাসিক ব্যারাক ও ডাইনিং স্পেস পরিদর্শন করেন।

পুলিশ সদস্যদের ব্যারাক পরিদর্শনের সময় আবাসন সুবিধা, মেসের খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কে খোঁজ নেন সালাহউদ্দিন আহমদ। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি পুলিশ সদস্যদের নাইট ও শিফটিং ডিউটির সময়সূচি এবং কর্মপরিবেশ নিয়েও জানতে চান।

এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি (সাধারণ ডায়েরি) ও অভিযোগ নিয়ে আসা ব্যক্তিদের সমস্যার কথা শোনেন তিনি। পরে এসব অভিযোগ দ্রুত, স্বচ্ছ ও যথাযথভাবে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের প্রধান দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সেবা দেওয়া। থানাকে মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, নাগরিকরা যেন কোনো ধরনের সংকোচ ছাড়াই থানায় এসে নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শাকিল ও রূপার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠাচ্ছে দুদক

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, ভুক্তভোগীদের দ্রুত সেবা দেওয়ার নির্দেশ

প্রকাশের সময়ঃ ০৯:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬