ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শাকিল ও রূপার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠাচ্ছে দুদক Environmental Communication and Journalism কোর্সের আওতায় ‘Sustainability Frontiers’ সেমিনার অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণ- মালিককে ১ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১ ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বন্ধ থাকবে ক্লিনিক ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছেলেদের বিদেশ পাঠাতে ঋণ, কিস্তির চাপে ভৈরবে গৃহবধূর মৃত্যু অভয়নগরে ৩ জন আটক, ওয়ান শুটারগান-গুলি ও ৩ মোটরসাইকেল জব্দ বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্র আরও বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১২৪০ Time View

সাভারে ইউজিসি আয়োজিত উচ্চপর্যায়ের সংলাপে বক্তব্য দেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সুযোগ ও পরিসর আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, শিক্ষার প্রকৃত উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

শনিবার (২২ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘ভাইস চ্যান্সেলরস ডায়ালগ: শেপিং দ্য ফিউচার অব হায়ার এডুকেশন’ শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে। শিক্ষা বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দুই শতাংশ বরাদ্দ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা পাঁচ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর দীর্ঘদিনের গবেষণা বাজেটসংক্রান্ত সংকট কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা না গেলে শিক্ষার কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও গবেষণার সুযোগ বাড়ানোর বিষয়ে ইউজিসিকে নজর দিতে হবে।

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সন্তোষজনক নয়, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন তিনি।

মেধাপাচার রোধে ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর ওপর গুরুত্বারোপ করে ড. মিলন বলেন, দেশের অনেক শিক্ষক ও শিক্ষার্থী বিদেশে গিয়ে গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে সাফল্য অর্জন করছেন। তাদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের কাজে লাগাতে দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

তিনি দেশে একটি বিশেষায়িত স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। পাশাপাশি জাতীয় স্বার্থে সরকারের বিভিন্ন ধরনের অপচয় বন্ধের ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক জেড এন তাহমিদা বেগম।

‘উচ্চশিক্ষা রূপান্তরে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী এই সংলাপে দেশের সরকারি ও বেসরকারি প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

শাকিল ও রূপার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠাচ্ছে দুদক

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্র আরও বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৯:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬