ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
‘চোখের সামনে আমার গ্রামটা অদৃশ্য হয়ে গেল’: নেপালের ভয়াবহ বন্যায় নিশ্চিহ্ন জনপদ রদ্রির অভিষেক ম্যাচে বিলবাওকে হারিয়ে বার্সেলোনার টানা দ্বিতীয় জয় রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে ৫ বছরের শিশুর মৃত্যু আরেকটি বাঁধ ভাঙার আশঙ্কা, নেপাল-তিব্বত সীমান্তে উদ্ধার অভিযান স্থগিত আলভারেজকে নিয়ে এখনও আশাবাদী বার্সেলোনা মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে মুখরিত ক্যাম্পাস শিবগঞ্জ শ্যামপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলেন ইউপি চেয়ারম্যান শিবগঞ্জে অটোরিকশার লোভে চালক রুমন হত্যা-গ্রেপ্তার ৩ প্রকৌশলী অধিকার দিবসে বেরোবিতে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল অনুষ্ঠিত মেধাবী শিক্ষার্থী ফাতেমা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকার অনুদান

রদ্রির অভিষেক ম্যাচে বিলবাওকে হারিয়ে বার্সেলোনার টানা দ্বিতীয় জয়

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১২৪১ Time View

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার হয়ে অভিষেক হলো স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির

নতুন মৌসুমে দুর্দান্ত শুরু ধরে রেখেছে বার্সেলোনা। লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচটির অন্যতম আলোচিত বিষয় ছিল স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির অভিষেক। ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেওয়া এই অভিজ্ঞ ফুটবলার চোট কাটিয়ে ম্যাচের ৬৩তম মিনিটে মাঠে নামেন। ক্যাম্প ন্যুতে বার্সেলোনার জার্সিতে এটিই ছিল তাঁর প্রথম ম্যাচ।

অভিষেকের ম্যাচেই দলের জয় পাওয়ায় সন্তুষ্ট রদ্রি। নতুন ক্লাব ও সতীর্থদের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে দলের সাফল্যে ভূমিকা রাখার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে বার্সেলোনা। ৩৭তম মিনিটে পেদ্রির দারুণ পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালায় বার্সেলোনা। তবে অ্যাথলেটিক বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমনের দৃঢ়তায় বেশ কয়েকটি ভালো সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

শেষ পর্যন্ত ম্যাচের ৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফারমিন লোপেজ। করিম আদেইয়েমির ক্রস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন বিলবাওয়ের আইমেরিক লাপোর্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে বার্সেলোনার জয় নিশ্চিত করেন ফারমিন।

পরিসংখ্যানে পুরো ম্যাচে আধিপত্য ছিল বার্সেলোনার। প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখার পাশাপাশি ২২টি শট নেয় ফ্লিকের দল। এর মধ্যে ১০টি শট ছিল লক্ষ্যে। অন্যদিকে বিলবাওয়ের নেওয়া পাঁচটি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা।

মৌসুমের প্রথম ম্যাচে এলচেকে ৫-০ গোলে হারানোর পর এবার বিলবাওয়ের বিপক্ষেও জয় পেল বার্সেলোনা। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

জনপ্রিয় সংবাদ

‘চোখের সামনে আমার গ্রামটা অদৃশ্য হয়ে গেল’: নেপালের ভয়াবহ বন্যায় নিশ্চিহ্ন জনপদ

রদ্রির অভিষেক ম্যাচে বিলবাওকে হারিয়ে বার্সেলোনার টানা দ্বিতীয় জয়

প্রকাশের সময়ঃ ০১:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬