ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে থাকছেন রাষ্ট্রপতি- উপাচার্যের সৌজন্য সাক্ষাতে সম্মতি ময়মনসিংহে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে মন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ এমপিদের স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন ইউএনও বাংলাদেশের মানুষ কখনো স্বৈরশাসন মেনে নেয়নি- স্পিকার হাফিজ উদ্দিন শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট বিয়ে করেছেন মিষ্টি জান্নাত, প্রকাশ করলেন না স্বামীর পরিচয় নতুন দুই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হলো সোলায়মান সেলিম-মোস্তফা জালালকে চূড়ান্ত ভোটার তালিকায় সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার – ইসি সচিব গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ যুবক নিহত

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১২৪১ Time View

ভাঙ্গার নওপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হন।

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েত মোল্লার ছেলে চয়ন মোল্লা (২০), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন স্থানীয় ব্যক্তি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে তাকিয়ে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ দেখতে পান। দুর্ঘটনার পর মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পর তাদেরও মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাত একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে থাকছেন রাষ্ট্রপতি- উপাচার্যের সৌজন্য সাক্ষাতে সম্মতি

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ যুবক নিহত

প্রকাশের সময়ঃ ১১:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬