ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গেন্ডারিয়ায় মাদক আধিপত্য নিয়ে গোলাগুলি, গ্রেপ্তার ৫ ৫ গোল হজমের পর বার্সেলোনাকে বিশ্বের সেরা বললেন ফেইনুর্দ কোচ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প মহাখালীতে চারতলা ভবনের ছাদে আগুন, ২৮ মিনিটে নিয়ন্ত্রণে মেসি-লেভান্ডোভস্কির দ্বৈরথেও জয় পেল না কেউ, ১-১ গোলে ড্র ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ বাংলাদেশের, আজ সেমিফাইনাল নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযান, নারীসহ ৩ জনের কারাদণ্ড নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযান, নারীসহ ৩ জনের কারাদণ্ড মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট সেনাসদস্য রিফাতের মরদেহের অপেক্ষায় পরিবার, মায়ের কবরের পাশে হবে দাফন

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে চাকসুর মানববন্ধন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৯ Time View

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর মানববন্ধন

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। ভাইভায় বেশি নম্বর রাখলে লিখিত পরীক্ষায় ভালো করা প্রার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংগঠনটির নেতারা।

তাদের অভিযোগ, মৌখিক পরীক্ষায় নম্বরের পরিমাণ বাড়ানো হলে রাজনৈতিক পরিচয়, আঞ্চলিক প্রভাব কিংবা আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিয়োগে রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীদের মুখে শোনা যায়—‘নিয়োগ নিয়ে রাজনীতি চলবে না’, ‘ভাইভা নিয়ে প্রহসন চলবে না’, ‘চাকরি নিয়ে দলীয়করণ চলবে না’, ‘দিকে দিকে খবর দে, ভাইভা কোটার কবর দে’ এবং ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’সহ বিভিন্ন স্লোগান।

চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সহদপ্তর সম্পাদক জান্নাতুল আদন।

তিনি বলেন, ভাইভায় অতিরিক্ত নম্বরের ব্যবস্থা থাকলে প্রার্থীদের রাজনৈতিক পরিচয় কিংবা স্থানীয় প্রভাব কাজে লাগানোর সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি ঘুষ লেনদেনের আশঙ্কাও দেখা দিতে পারে। তাই নিয়োগ প্রক্রিয়ায় এ ধরনের সুযোগ বন্ধ করার দাবি জানান তিনি।

জান্নাতুল আদন আরও বলেন, অতীতে কোটার মাধ্যমে বৈষম্যের সুযোগ তৈরি হয়েছিল। এখন ভাইভাকে কেন্দ্র করেও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তার দাবি, সংশ্লিষ্টরা ক্ষমতায় যাওয়ার আগেও মৌখিক পরীক্ষাকে ঘিরে দুর্নীতির সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন।

চাকসুর ভিপি মো. ইব্রাহীম অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের সময়ে প্রচলিত নিয়োগব্যবস্থায় অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছিল। কিন্তু বর্তমানে বিএনপি একই ধরনের ব্যবস্থার দিকে এগোচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

চাকসুর ভিপির দাবি, গত ১৭ বছরে যাদের প্রকাশ্য রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডে তেমন উপস্থিতি ছিল না, তাদের অনেকেই বর্তমানে গুরুত্বপূর্ণ পদে আসছেন। সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে এসে নিয়োগে মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হাফিজুল ইসলাম, সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য সালমান ফারসীসহ বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

জনপ্রিয় সংবাদ

গেন্ডারিয়ায় মাদক আধিপত্য নিয়ে গোলাগুলি, গ্রেপ্তার ৫

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে চাকসুর মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৭:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬