ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের দেশব্যাপী অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের, আহত আরও দুই নাফ নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসি, দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, বিচ্ছেদের পর টাকা ফেরত চেয়ে আদালতে প্রেমিক সাইবার ক্রাইমের জিজ্ঞাসাবাদে রিজওয়ান-ইমাম, চেয়েছেন সময় পাবনায় জমির পানিতে নেমে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৯০ রোগী কাপ্তাই হ্রদের পানি বেড়ে ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, ঝুলন্ত সেতু বন্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযান, নারীসহ ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে চোলাইমদ উৎপাদন, সংরক্ষণ ও কেনাবেচার অভিযোগে নারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চৌমুহনী পৌর এলাকার গণিপুরের রবিদাস পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সদস্যরা অভিযানে অংশ নেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—প্রদীপ রবিদাস (৩৫), আলো রানী দাস (৫৯) ও গণেশ রবিদাস (৪৫)।

অভিযান চলাকালে চোলাইমদ উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রদীপ রবিদাস ও আলো রানী দাসকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

অন্যদিকে, একই অপরাধে গণেশ রবিদাসকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এর আগে নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের দেশব্যাপী অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযান, নারীসহ ৩ জনের কারাদণ্ড

প্রকাশের সময়ঃ ১২:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬