ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু র‍্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবির কার্যক্রম শুরু ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হলো ‘না’; মোট প্রতীক ১২০টি দীর্ঘ আড়াই বছর পর একক কনসার্টে বাপ্পা মজুমদার, মঞ্চ মাতাবেন ৯ অক্টোবর একাদশ শ্রেণির ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে: ববি হাজ্জাজ সিনেমা হতে পারে সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচারমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর বিরুদ্ধে ৮ টিমের ‘মাঠযুদ্ধ’- বাড়ি বাড়ি এডিসের আস্তানা খুঁজবে প্রশাসন বিভিন্ন মেয়াদে আটক থাকার পর শিশুসহ ১৮ বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফিরলেন শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১

ইবির জার্নালিজম বিভাগে সভাপতি হিসেবে নিয়োগ পেলেন তন্ময় সাহা জয়

ইবি জার্নালিজম বিভাগ সভাপতি, তন্ময় সাহা জয়, ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়োগ, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগ, ইবি নতুন সভাপতি নিয়োগ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিভাগটির ইতিহাসে প্রথমবারের মতো নিজ বিভাগের শিক্ষক হিসেবে এই দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বিভাগের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্বে থাকা বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামানকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়কে ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগীয় সভাপতি নিয়োগ করা হয়েছে। এই দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করায় সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নতুন দায়িত্ব পেয়ে সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, সভাপতি নির্বাচনে বিভাগের নিজস্ব শিক্ষককে বিবেচনা করায় তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, বিভাগে বর্তমানে শ্রেণিকক্ষ সংকট, শিক্ষকদের বসার কক্ষের সংকট, সেশনজট এবং মাল্টিমিডিয়া ল্যাবের প্রয়োজনীয়তার মতো কিছু সমস্যা রয়েছে। প্রশাসনের সহযোগিতায় দ্রুততম সময়ে শ্রেণিকক্ষ ও শিক্ষকদের কক্ষ সংকট নিরসনের চেষ্টা করবেন বলে জানান তিনি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মাল্টিমিডিয়া ল্যাব স্থাপনের কাজও দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি। এছাড়া তিনজন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে জানিয়ে তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবেন তি

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ইবির জার্নালিজম বিভাগে সভাপতি হিসেবে নিয়োগ পেলেন তন্ময় সাহা জয়

প্রকাশের সময়ঃ ১২:৪১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬