ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নলডাঙ্গা উপজেলা মোড়ে শ্যাম সুন্দর আগরওয়ালের সার ডিলার পয়েন্টে সার নিতে জড়ো হন কৃষকরা।

আসন্ন বোরো মৌসুমের আগে সার সংকটে বিপাকে পড়েছেন নাটোরের নলডাঙ্গার কৃষকরা। ডিলার পয়েন্টে গিয়ে সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।গত কালরোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নলডাঙ্গা উপজেলা মোড়ে শ্যাম সুন্দর আগরওয়ালের সার ডিলার পয়েন্টে সার নিতে জড়ো হন কৃষকরা। কিন্তু সার না থাকার খবর জানানো হলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ কৃষকরা সেখান থেকে উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করেন।পরবর্তীতে তারা আবার উপজেলা মোড়ে ফিরে এসে প্রধান সড়ক অবরোধ করে। বিক্ষোভের কারণে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে পড়ে।পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান ঘটনাস্থলে গিয়ে সার সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিলে সকাল সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন কৃষকরা।ইউএনও আল এমরান খান বলেন, ডিলার পয়েন্টে সার পৌঁছালেও কৃষকরা কেন পাচ্ছেন না- তা খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০৬:২৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫