ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ছেলেদের বিদেশ পাঠাতে ঋণ, কিস্তির চাপে ভৈরবে গৃহবধূর মৃত্যু অভয়নগরে ৩ জন আটক, ওয়ান শুটারগান-গুলি ও ৩ মোটরসাইকেল জব্দ বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি তাহিরপুরে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার কলকাতায় হোটেলে আগুনে নিহত সাভারের বাবুর দাফন সম্পন্ন ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২ নাবিক দুই ইনিংসেই শতরানের নিচে অলআউট, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হার বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের ভরি কত, নতুন দাম জানাল বাজুস

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা

স্টেডিয়ামের সুইমিংপুলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”-এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা ২০২৫। আজ রোববার (২২ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে জেলা স্টেডিয়ামের সুইমিংপুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, চাঁপাইনবাবগঞ্জ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ বদিউজ্জামান বুধু, সাবেক কোষাধ্যক্ষ, জেলা ক্রীড়া সংস্থা চাঁপাইনবাবগঞ্জসহ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ।প্রতিযোগিতা চলাকালে সাঁতারু, দর্শক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতা শেষে নয়টি গ্রুপে অংশগ্রহণকারী সাঁতারুদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ৩৬ জনকে মাদকবিরোধী মেডেল ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সচেতন জীবনধারায় উদ্বুদ্ধ করতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ছেলেদের বিদেশ পাঠাতে ঋণ, কিস্তির চাপে ভৈরবে গৃহবধূর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা

প্রকাশের সময়ঃ ১১:৫১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫