ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বিএনপি ক্ষমতায় এলে খেলোয়াড়দের জন্য সরকারি ভাতা চালু হবে-দুলু

শনিবার নাটোরের এন এস কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের খেলোয়াড়দের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়দের সম্মানজনক জীবন নিশ্চিত করতে বিএনপি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (১০ জানুয়ারি) নাটোর শহরের এন এস কলেজ মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭–১৮ বছর ধরে খেলাধুলাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশের ক্রীড়া ব্যবস্থাকে ধ্বংস করেছে। তিনি বলেন, “খেলাধুলা হওয়া উচিত ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার জায়গা। কিন্তু বর্তমান শাসনামলে ক্রীড়াঙ্গন দলীয়করণের শিকার হয়েছে।” ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দেশের ক্রীড়া ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, যেমনভাবে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ভাতার ব্যবস্থা রয়েছে, তেমনি অবসরপ্রাপ্ত খেলোয়াড়দেরও নিয়মিত ভাতার আওতায় আনা হবে। এতে ক্রীড়াবিদরা সম্মানজনক জীবনযাপন করতে পারবেন এবং তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও উৎসাহিত হবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও টুর্নামেন্ট আয়োজন ও পরিচালনায় যুক্ত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রাকিবুল হাসান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিমসহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা।

অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বিএনপি ক্ষমতায় এলে খেলোয়াড়দের জন্য সরকারি ভাতা চালু হবে-দুলু

প্রকাশের সময়ঃ ১১:৪৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬