ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

ট্যাক্সমুক্ত গাড়ি ও প্লট ছাড়ছেন জামায়াতের নবনির্বাচিত এমপিরা

আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, পূর্বঘোষণা অনুযায়ী জামায়াতের নির্বাচিত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না। তিনি লেখেন, “ইনশাআল্লাহ, আমাদের এমপি মহোদয়গণ এসব সুবিধা নেবেন না।”

এর আগে গত বছরের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান একই ঘোষণা দেন। তিনি বলেন, ভবিষ্যতে জামায়াত থেকে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ির সুবিধা গ্রহণ করবেন না।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী জামায়াত নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় পেয়েছে।

শরিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে বিজয়ী হয়ে দলীয় ইতিহাসে সর্বোচ্চ আসন অর্জন করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয় লাভ করেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ট্যাক্সমুক্ত গাড়ি ও প্লট ছাড়ছেন জামায়াতের নবনির্বাচিত এমপিরা

প্রকাশের সময়ঃ ০১:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬