ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১ ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বন্ধ থাকবে ক্লিনিক ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছেলেদের বিদেশ পাঠাতে ঋণ, কিস্তির চাপে ভৈরবে গৃহবধূর মৃত্যু অভয়নগরে ৩ জন আটক, ওয়ান শুটারগান-গুলি ও ৩ মোটরসাইকেল জব্দ বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি তাহিরপুরে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার কলকাতায় হোটেলে আগুনে নিহত সাভারের বাবুর দাফন সম্পন্ন ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার

হারুন কিসিঞ্জারের মৃত্যুর খবর, আসল ঘটনা

হারুন কিসিঞ্জার। সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর খবর। ফেসবুক ও টিকটকে একের পর এক পোস্ট এবং শোকবার্তা প্রকাশিত হতে দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা আতঙ্কিত হয়ে পড়েন।

কয়েক দিন ধরে হাসপাতালেই চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে বিষয়টি স্পষ্ট করেন অভিনেতা শামীম হোসেন। তিনি ফেসবুক লাইভে এসে জানান, হারুন কিসিঞ্জাজার মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব।

হারুন কিসিঞ্জার দীর্ঘদিন নিউমোনিয়া ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আজ সোমবার দিনের যেকোনো সময়ে তিনি বাসায় ফিরে যেতে পারবেন।

অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তাঁর পরিবারের সদস্যরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, কিছু অসাধু ও ভিউ–লোভী মানুষ মিথ্যা সংবাদ প্রচার করছেন। অসুস্থতা নিয়ে ব্যবসা করা ব্যক্তিদের তারা সমাজের “আবর্জনা” বলে উল্লেখ করেছেন।

নব্বইয়ের দশকের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও তাঁর হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের মনে আজও গেঁথে আছে।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

হারুন কিসিঞ্জারের মৃত্যুর খবর, আসল ঘটনা

প্রকাশের সময়ঃ ০৪:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬