ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক প্রাইভেট হাসপাতালে সরকারি চিকিৎসক, ভাইরাল দৌড়ের ভিডিও প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের উদ্যোগে ২০ জনকে কৃত্রিম পা সংযোজন

সংগৃহীত ছবি।

দীর্ঘদিন ধরে ক্রাচ, লাঠি বা বাঁশের ভরসায় চলাফেরা করা দেশের বিভিন্ন অঞ্চলের ২০ জন পা-হারানো ব্যক্তির পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’। সমাজের বিত্তবানদের সহায়তায় তাদের জন্য কৃত্রিম পা সংযোজন কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার রাজধানীর শ্যামলীতে অবস্থিত কৃত্রিম পা, হাত ও ব্রেইস সংযোজন কেন্দ্র ‘ইজি লাইফ ফর বাংলাদেশ’-এ এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজি লাইফ ফর বাংলাদেশের পরিচালক মো. মনিরুল ইসলাম, স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, সদস্য মো. রুবেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ উদ্যোগ সম্পর্কে আশরাফুল আলম হান্নান বলেন, সমাজে অনেক অসহায় মানুষ আছেন যারা পা হারিয়ে স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি জানান, এর আগে সংগঠনটির উদ্যোগে ৫২ জনকে কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পেলে আরও বেশি মানুষের জীবনে স্বস্তি ও গতি ফিরিয়ে আনা সম্ভব। দৈনন্দিন জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা এবং চলাচলের সক্ষমতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ কার্যক্রম বাস্তবায়নে নূরুস সাবাসহ যারা আর্থিক ও অন্যান্যভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক

স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের উদ্যোগে ২০ জনকে কৃত্রিম পা সংযোজন

প্রকাশের সময়ঃ ১২:৫৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬