ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সমঝোতার ভিত্তিতে সংগৃহীত অর্থ সবসময় চাঁদা নয়: সড়ক পরিবহনমন্ত্রী

ব্রিফিংয়ে কথা বলেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম।সংগৃহীত ছবি

সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন খাতে সংগঠনগুলো পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যে অর্থ সংগ্রহ করে, সেটিকে সব ক্ষেত্রে চাঁদা বলা যায় না। তবে কাউকে বাধ্য করে অর্থ আদায় করা হলে তা চাঁদা হিসেবে বিবেচিত হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করে থাকে। দীর্ঘদিন ধরে প্রচলিত এ ব্যবস্থাকে অনেকেই চাঁদা হিসেবে উল্লেখ করলেও, এটি মূলত সংগঠনভিত্তিক অর্থ সংগ্রহ। তবে স্বেচ্ছার ভিত্তি না থাকলে সেটি অবশ্যই অনৈতিক এবং চাঁদা হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন, সংগৃহীত অর্থ সংশ্লিষ্ট সদস্যদের কল্যাণে ব্যয় হওয়ার কথা। অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে পারস্পরিক সম্মতিতে অর্থ সংগ্রহ হলে তা সরাসরি চাঁদা বলা ঠিক নয়।

শেখ রবিউল আলম উল্লেখ করেন, বিভিন্ন শ্রমিক সংগঠন ও ফেডারেশন এভাবে অর্থ সংগ্রহ করে থাকে। ক্ষমতাসীন দলের সমর্থিত সংগঠনগুলোর প্রভাব তুলনামূলক বেশি থাকে—এ বিষয়টিও তিনি স্বীকার করেন। তবে জোরপূর্বক আদায়ের সুযোগ নেই বলে তিনি দাবি করেন।

যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ স্থাপনাগুলোতে বাইরে থেকে চাপ প্রয়োগ বা অনিয়মের মাধ্যমে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। কোথাও অনিয়মের অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সড়কে যানজটের বিষয়ে তিনি বলেন, মহাসড়কের পাশে বা ওপর বাজার বসে যাওয়ায় অনেক জায়গায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এসব বিষয় নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে মন্ত্রী বলেন, ছুটির সময়সীমা কম হলে চাপ বাড়ে। পূর্বের অভিজ্ঞতার আলোকে এবারও যাত্রীসেবায় বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোগান্তি কমাতে অতিরিক্ত কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়েও কাজ চলছে।

তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে ঈদে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। ছুটির সময়সূচি সম্পর্কে শিগগিরই বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

সমঝোতার ভিত্তিতে সংগৃহীত অর্থ সবসময় চাঁদা নয়: সড়ক পরিবহনমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:৪৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬