ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপি: ছয় আসনে জয়, আরও বড় লক্ষ্যের ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠে। ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বছর পূর্তি উদ্‌যাপন করেছে। দলটি গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয় পেলেও এতে সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী দিনে দলীয় অর্জন আরও বাড়ানোই তাঁদের লক্ষ্য।

শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। আলোচনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা এনসিপির এক বছরের পথচলার প্রশংসা করে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠে।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত এক শহীদের পরিবারের সদস্য বক্তব্য দেন শুরুতে। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির নেতারা বক্তব্য রাখেন। দলটির এক বছরের কার্যক্রম ও আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

সমাপনী বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দল গঠিত হলেও তাঁদের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল জুলাই গণ-অভ্যুত্থান থেকেই। জাতীয় নির্বাচনে ছয়টি আসনে জয়কে তিনি প্রাথমিক সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই অর্জন আরও বিস্তৃত করা হবে। তিনি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার আহ্বান জানান এবং সংস্কার ও বিচার ইস্যুতে দল সরব থাকবে বলে জানান।

শুভেচ্ছা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অল্প সময়ে এনসিপির সংসদে প্রতিনিধিত্ব অর্জন উল্লেখযোগ্য। তিনি মনে করেন, সময় ও ধারাবাহিক রাজনৈতিক চর্চার মাধ্যমে দলটি আরও এগিয়ে যেতে পারে। তরুণদের রাজনীতিতে সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে এনসিপির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার অনুষ্ঠানে অন্য রাজনীতিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পরওয়ার। আজ শনিবার ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই যে সমর্থন এনসিপি পেয়েছে, তা তারুণ্যের শক্তির বহিঃপ্রকাশ। তিনি গণরায়ের প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানান।

এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য ও সড়ক পরিবহন, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উদ্যোগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকায় এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দলটি ছয়টি আসনে জয়ী হয়।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপি: ছয় আসনে জয়, আরও বড় লক্ষ্যের ঘোষণা

প্রকাশের সময়ঃ ১১:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬