ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ই-সিগারেট নিষিদ্ধের বিধান কেন অবৈধ নয়-হাইকোর্টের রুল

ফাইল ছবি।

ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) বা ই-সিগারেট নিষিদ্ধ এবং দণ্ডের বিধান সংবলিত আইনগত ধারা কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার (১ মার্চ) এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালত একই সঙ্গে আমদানিকৃত ভ্যাপ, ভ্যাপিং ডিভাইস, ড্যাপার, ই-লিকুইড ও ই-সিগারেট বাজেয়াপ্ত বা জব্দ না করার নির্দেশ দিয়েছেন। আইন সচিব, বাণিজ্য সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক (কাস্টমস) বিভাগকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী।

আইনের প্রেক্ষাপট

২০০৫ সালের ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’-এ সংশোধনের মাধ্যমে ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) ও ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস নিষিদ্ধ করা হয়। সংশ্লিষ্ট ধারায় এসব পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিপণন, পরিবহন, বিজ্ঞাপন বা প্রচার-প্রচারণায় জড়িত থাকলে কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। ব্যবহারকারীদের জন্যও অর্থদণ্ডের বিধান রয়েছে।

গত বছর জারি হওয়া একটি অধ্যাদেশে একই বিধান বহাল রাখা হয়। পরে এ বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ‘ভেপার ক্লাউড লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ উজ জামানসহ ই-সিগারেট আমদানিকারক ও বিপণনকারী ১৮টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

রিটকারীদের বক্তব্য

রিটকারীদের আইনজীবীরা আদালতে বলেন, প্রচলিত সিগারেট ক্যান্সারসহ নানা জটিল রোগের কারণ হিসেবে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত। তাদের দাবি, ই-সিগারেট তুলনামূলক কম ক্ষতিকর এবং অনেকেই এটি সিগারেটের বিকল্প হিসেবে ব্যবহার করেন। অথচ সংশ্লিষ্ট ধারায় ই-সিগারেট কার্যত নিষিদ্ধ করা হলেও প্রচলিত সিগারেট নিষিদ্ধ করা হয়নি, যা আইনের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।

তাদের মতে, এ বিধান তামাকজাত পণ্যের ভোক্তা ও ই-সিগারেট ব্যবহারকারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে এবং সংবিধানের ৪০ অনুচ্ছেদে বর্ণিত ব্যবসা পরিচালনার মৌলিক অধিকারের পরিপন্থী। দীর্ঘদিন ধরে বৈধভাবে আমদানি ও কর পরিশোধের মাধ্যমে ব্যবসা পরিচালনার পর হঠাৎ এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ অসাংবিধানিক বলেও দাবি করেন তারা।

রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট সংশ্লিষ্ট ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ই-সিগারেট নিষিদ্ধের বিধান কেন অবৈধ নয়-হাইকোর্টের রুল

প্রকাশের সময়ঃ ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬