ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

আদালত বর্জন স্থগিত, স্বস্তি ফিরল বরিশাল আদালতপাড়ায়

বরিশাল জেলা জজ আদালত। ফাইল ছবি

টানা তিন দিনের আদালত বর্জন কর্মসূচি স্থগিতের ঘোষণার পর বরিশাল জেলা ও দায়রা জজ আদালতসহ অধস্তন আদালতগুলোতে আবারও স্বাভাবিক বিচারকার্য শুরু হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–আইনজীবী ফোরামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আদালত বর্জন কর্মসূচির কারণে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট কোর্টসহ বিভিন্ন আদালতে কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়। ফৌজদারি, দেওয়ানি, পারিবারিক ও জামিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি বন্ধ থাকায় বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। দূর-দূরান্ত থেকে আসা অনেকেই নির্ধারিত দিনে শুনানি না হওয়ায় হতাশ হয়ে ফিরতে বাধ্য হন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বলেন,
“আমাদের কর্মসূচি ছিল ন্যায্য দাবির ভিত্তিতে। তবে সাধারণ বিচারপ্রার্থীদের ভোগান্তির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। সে কারণেই আপাতত আদালত বর্জনের কর্মসূচি স্থগিত করা হয়েছে।”

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আলম জানান,
“আমরা আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আমাদের দাবিগুলো নিয়ে ইতিবাচক উদ্যোগ নেবেন। অন্যথায় পরবর্তীতে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকেই আদালতপাড়ায় আইনজীবীদের উপস্থিতি বাড়তে থাকে এবং ধীরে ধীরে বিচার কার্যক্রম স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন আদালতপাড়ার একাধিক ব্যক্তি।

তবে আইনজীবীদের উত্থাপিত দাবিগুলো দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগই নির্ধারণ করবে—বরিশাল আদালতপাড়ায় স্থিতিশীলতা কতদিন বজায় থাকে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

আদালত বর্জন স্থগিত, স্বস্তি ফিরল বরিশাল আদালতপাড়ায়

প্রকাশের সময়ঃ ০৩:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬