ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

আবারও বাড়ল বাজারে স্বর্ণের দাম

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৩:৩৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১২৯০ Time View

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম,জুয়েলার্সের দোকানে প্রদর্শিত স্বর্ণালংকার। ফাইল ছবি

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। মাত্র চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা।

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করে বাজুস। একই সঙ্গে জানানো হয়, শুক্রবার সকাল ১০টা থেকেই সারা দেশে এই দর কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষিত নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ৭১৪ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

এর আগে গত ৫ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে পুনর্নির্ধারণ করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

জানা গেছে, বিশ্ববাজারের গতিপ্রকৃতি এবং স্থানীয় বাজারে পাকা স্বর্ণের (পিউর গোল্ড) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে চার দিনের মাথায় এই দর সমন্বয় করেছে বাজুস।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

আবারও বাড়ল বাজারে স্বর্ণের দাম

প্রকাশের সময়ঃ ০৩:৩৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬