ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫১ জন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন রোগী। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৫৭ জন।

শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বর্তমানে হাসপাতালটিতে ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে পুরুষ ৮৮ জন, নারী ২৮ জন এবং শিশু ১১ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ৫১২ জন। এ সময়ে মারা গেছেন ২৯ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬৫ বছর বয়সী হারিছা বেগম, নান্দাইল উপজেলার ১৮ বছর বয়সী মিনহাজ এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৪৫ বছর বয়সী মরিয়ম।

হাসপাতালের তথ্য অনুযায়ী, হারিছা বেগম ডায়াবেটিসজনিত কিটোঅ্যাসিডোসিস ও ডেঙ্গুজনিত রক্তক্ষরণজনিত শকে আক্রান্ত ছিলেন। মিনহাজের মৃত্যু হয় জটিল ডেঙ্গু, রক্তক্ষরণ এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুতর জটিলতার কারণে। আর মরিয়ম ডেঙ্গুর পাশাপাশি মস্তিষ্কে রক্তপ্রবাহে বাধাজনিত স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন জানান, রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। জটিলতা দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫১ জন

প্রকাশের সময়ঃ ০৩:৪৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬