ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি ২০২৭ বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল, ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ আগ্রহ গাজায় তথ্য বিকৃতির কথা স্বীকার করলেন ইসরাইলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্র ঢাকার আগারগাঁও থেকে গ্রেপ্তার সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস জামিনে মুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান, ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জামায়াত শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সিএনজিচালক, গাড়ি জব্দ
বাঁশবাড়ি কলোনিতে সবুজের বিপ্লব

চার তরুণের উদ্যোগে দুর্গন্ধময় সড়ক এখন ফুলের বাগান, পরিদর্শনে পরিবেশমন্ত্রী

ময়মনসিংহ নগরীর বাঁশবাড়ি কলোনির সড়কের দুই পাশের দেয়ালে ফুল ও পাতাবাহারের বাগান পরিদর্শন করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

ময়মনসিংহ প্রতিনিধি: একসময় যে সড়কে ছিল আবর্জনার দুর্গন্ধ, সেখানে এখন ছড়াচ্ছে ফুলের সুবাস। সড়কের দুই পাশের দেয়াল জুড়ে ঝুলছে নানা প্রজাতির ফুল ও পাতাবাহারের গাছ। ফেলে দেওয়া ঝুড়ি, বালতি ও মগে লাগানো এসব গাছ বদলে দিয়েছে পুরো এলাকার চেহারা। ময়মনসিংহ নগরীর বাঁশবাড়ি কলোনি এখন পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের এক অনন্য উদাহরণ।

চার তরুণের উদ্যোগে গড়ে ওঠা এই ব্যতিক্রমী বাগান দেখতে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় কলোনিতে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। প্রধানমন্ত্রীর পাঠানো একটি ছবি দেখে তিনি এই উদ্যোগ সম্পর্কে জানতে পারেন। সরেজমিনে ঘুরে দেখে তিনি স্থানীয় বাসিন্দাদের পরিবেশবান্ধব কাজের প্রশংসা করেন।

২০২৩ সালে ময়মনসিংহ সিটি করপোরেশন কলোনির ভাঙাচোরা সড়ক ও নালা সংস্কার করে। এই সুযোগকে কাজে লাগিয়ে এলাকার পরিবেশ বদলে দেওয়ার পরিকল্পনা করেন চার তরুণ—মুরাদ হাসান কানন, মেহেদী হাসান মুহিত, সাইফুল ইসলাম ও উত্তম সরকার। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে তাঁরা দেয়ালে বাগান করার কাজ শুরু করেন। মাত্র তিন মাসের মধ্যে প্রায় ৮০০ ফুট সড়কের দুই পাশের দেয়াল সবুজে ছেয়ে যায়।

এই বাগানে কোথাও রয়েছে অর্কিড, কোথাও সুগন্ধি ফুল, আবার কোথাও পাতাবাহারের শোভা। রাতের নীরবতায় হাসনাহেনার ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে। গাছগুলোর ফাঁকে লেখা আছে—‘এ গাছগুলো বিক্রির জন্য নহে’। এ যেন প্রকৃতির প্রতি ভালোবাসার এক নীরব বার্তা।

পরিদর্শন শেষে পরিবেশমন্ত্রী বলেন, বসবাসের জায়গা পরিষ্কার রাখা এবং বেশি করে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের উন্নয়ন সম্ভব। তিনি জানান, দেশের অন্যান্য শহরেও বাঁশবাড়ি কলোনির এই মডেল ছড়িয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা হবে।

উদ্যোক্তা মুরাদ হাসান বলেন, একটি ছোট উদ্যোগই এলাকার পরিবেশ বদলে দিয়েছে। মন্ত্রীর এই পরিদর্শন তাঁদের কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।

বাঁশবাড়ি কলোনি আজ শুধু একটি আবাসিক এলাকা নয়। সম্মিলিত উদ্যোগ, সদিচ্ছা আর প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলে যে দুর্গন্ধময় সড়কও প্রশান্তির ঠিকানা হয়ে উঠতে পারে, এই কলোনি তারই প্রমাণ।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

বাঁশবাড়ি কলোনিতে সবুজের বিপ্লব

চার তরুণের উদ্যোগে দুর্গন্ধময় সড়ক এখন ফুলের বাগান, পরিদর্শনে পরিবেশমন্ত্রী

প্রকাশের সময়ঃ ১২:৫১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬