ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১২৮৭ Time View

দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের চাপ সামলাতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের চাপ সামলাতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে পাঁচটি ট্রেনের নির্ধারিত বিরতির দিন (অফ ডে) প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশেষ ট্রেনের সময়সূচি

সভার সিদ্ধান্ত অনুযায়ী পূজা উপলক্ষে যেসব বিশেষ ট্রেন চলবে:

চট্টগ্রাম-ঢাকা রুটে ২০ অক্টোবর চলবে ঢাকা স্পেশাল-৩। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলবে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২। ঢাকা-চট্টগ্রাম রুটে ২৪ অক্টোবর চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।

যেসব ট্রেনের অফ ডে প্রত্যাহার

যাত্রীর চাপ সামলাতে নিচের ট্রেনগুলোর অফ ডে বাতিল করা হয়েছে: কক্সবাজার এক্সপ্রেস: ১৯ ও ২০ অক্টোবর, জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস: ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেস: ২০ অক্টোবর,মধুমতি এক্সপ্রেস: ২৪ অক্টোবর।

পূজায় বাড়তি চাহিদা মেটাতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিন সরবরাহ নিশ্চিত করা হবে বলেও সভায় জানানো হয়।

ট্রেনের সময়সূচি ঠিক রাখতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকির কথা জানিয়েছে রেলওয়ে। রেলপথ ও সেতুর নিরাপত্তায় টহল থাকবে। সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের বিশেষ পরিচর্যাও করা হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানোর জন্য রিলিফ ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।

ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ প্রধান স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহযোগিতায় পাহারা বাড়ানো হয়েছে।

এছাড়া ১৯ ও ২০ অক্টোবর ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের নজরদারিও বাড়ানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিব ও দপ্তরপ্রধানরা, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন

প্রকাশের সময়ঃ ০৮:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬