ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

জাতীয় সংসদে বাজেট আলোচনায় বক্তব্য রাখছেন বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। ফাইল ছবি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের এই জামাতে জাতীয় সংসদের সদস্য, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের এলাকার মুসল্লিরা অংশ নিতে পারবেন।

এ বছর বিশেষভাবে নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মুসল্লিদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। সবাইকে ওজুসহ নামাজের প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে। জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা সামগ্রী সঙ্গে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সময়সূচি মেনে উপস্থিত হয়ে জামাতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

প্রকাশের সময়ঃ ০১:৪০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬