ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
দৌলতদিয়া বাসডুবি

গ্রেপ্তার চালকসহ তিনজনের জামিন মঞ্জুর- চলছেতদন্ত

শুক্রবার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস।সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনকে জামিন দিয়েছেন বিজ্ঞ আদালত।

শনিবার (৬ জুন) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন বাসচালক ঝন্টু আলী (৪৮), সুপারভাইজর আজমল হোসেন (৩৮) এবং হেলপার শাকিব হোসেন (২২)।

এর আগে শুক্রবার রাতে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় ওই তিনজনসহ বাস পরিচালনাকারী প্রতিষ্ঠানের অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে মেহেরপুরের গাংনি থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে পৌঁছায়। ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হলেও পরে চালক দ্রুত ও বেপরোয়া গতিতে বাসটি চালিয়ে নির্ধারিত ফেরির পরিবর্তে পাশের অন্য একটি ফেরিতে ওঠানোর চেষ্টা করেন। এতে ফেরির র‍্যাম্পে ধাক্কা লেগে শিকল ও সিটকিনি ছিঁড়ে বাসটি নদীতে পড়ে যায়।

এ ঘটনায় ফেরির অবকাঠামো ও যাত্রীদের মালামাল মিলিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, “গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

রাজবাড়ী কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোমিনুল ইসলাম জানান, আদালত শুনানি শেষে তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়া বাসডুবি

গ্রেপ্তার চালকসহ তিনজনের জামিন মঞ্জুর- চলছেতদন্ত

প্রকাশের সময়ঃ ০৩:২৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬