ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গুর চোখ রাঙানিতে চাঁপাইনবাবগঞ্জ- শহর পেরিয়ে গ্রামেও সংক্রমণের শঙ্কা ইবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি, সভাপতি নুর আলম ও সম্পাদক সজীব “একটি সহানুভূতিশীল কথাই বাঁচাতে পারে একটি প্রাণ” মেঘনার ভাঙনে ঝুঁকিতে ২০ কিলোমিটার উপকূল, আতঙ্কে নদীপাড়ের মানুষ রায়পুরে দেড় বছরেও শুরু হয়নি উন্নয়নকাজ, পৌরসভার কাছে ব্যাখ্যা চাইল IUGIP শুক্রবার বাড়ি ফেরার কথা ছিল রিফাতের, একদিন আগেই ফিরলেন-তবে নিথর লাশ হয়ে পাটওয়ারীর গাড়ি বিতর্কে আলোচিত তুষার ভূঁইয়াই মাদারীপুর এনসিপির আহ্বায়ক গেন্ডারিয়ায় মাদক আধিপত্য নিয়ে গোলাগুলি, গ্রেপ্তার ৫ ৫ গোল হজমের পর বার্সেলোনাকে বিশ্বের সেরা বললেন ফেইনুর্দ কোচ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

চাঁপাইনবাবগঞ্জে ৫৮৫ ঈদগাহে পবিত্র ঈদুল ফিতর উদযাপন, জেলা স্টেডিয়ামে প্রধান জামাত

চাঁপাইনবাবগঞ্জে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে পুরাতন ষ্টেডিয়ামে।

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদযাপন উপলক্ষে জেলার সব জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে। এছাড়া জেলাজুড়ে মোট ৫৮৫টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জে ১৬৩টি, গোমস্তাপুরে ১৪৮টি, নাচোলে ৬১টি এবং ভোলাহাট উপজেলায় ৩০টি ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হবে।

জেলা ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সূত্র জানায়, শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় পুরাতন স্টেডিয়ামে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। শহরের নিমতলা ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রথম জামাত এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। হেফজুল উলুম মাদ্রাসা আহলে হাদিস ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, টাউন হাইস্কুল মাঠে সকাল সাড়ে ৭টায় এবং পুলিশ লাইন্সে সকাল পৌন ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

এছাড়া সদর উপজেলা মডেল মসজিদসহ জেলা জুড়ে সকল ঈদগাহ কমিটি নিজ নিজ ঈদগাহে নামাজ আয়োজনের সময়সূচী নির্ধারণ করেছে। যদি দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকে, তবে সংশ্লিষ্ট এলাকার জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে।

ইফা উপ-পরিচালক গোলাম মোস্তফা বলেন, “ঈদ উদযাপন উপলক্ষে ৯ মার্চ জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সুষ্ঠুভাবে জামাত সম্পন্ন করা এবং সময়সূচী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এতে ধর্মীয় ভাবগম্ভীর্য বজায় রেখে সুন্দর পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।”

এছাড়া পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে মুসলিম উম্মাহ শারীরিক ও মানসিক পরিশুদ্ধি অর্জনের পর শনিবার ঈদুল ফিতরের আনন্দে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে মিলিত হবে। জেলার মানুষ দীর্ঘ এক মাস রোজার পর ঈদের নামাজের মাধ্যমে ঈদের মাহাত্ম্য উপলব্ধি করবেন এবং সামাজিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখবেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুর চোখ রাঙানিতে চাঁপাইনবাবগঞ্জ- শহর পেরিয়ে গ্রামেও সংক্রমণের শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ৫৮৫ ঈদগাহে পবিত্র ঈদুল ফিতর উদযাপন, জেলা স্টেডিয়ামে প্রধান জামাত

প্রকাশের সময়ঃ ০২:২২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬