ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে সরকারের অঙ্গীকার- প্রধানমন্ত্রী শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা
অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

গৌরনদীতে খাল দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারের ঝটিকা অভিযান

আজ দুপুরে এ নির্দেশ দয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইব্রাহীম।

বরিশালের গৌরনদী উপজেলায় জনগুরুত্বপূর্ণ খাল দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। খাল দখলের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দখলদারদের উচ্ছেদ ও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার একটি খালের অংশ অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের কাজ চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ দুপুরে ইউএনও মোঃ ইব্রাহীম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরিদর্শনকালে তিনি খালের সীমানার ভেতরে গড়ে তোলা অবৈধ কাঠামোগুলো প্রত্যক্ষ করেন এবং জনস্বার্থে সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেন।

অভিযান শেষে ইপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  ইব্রাহীম গণমাধ্যমকে জানান, খাল বা প্রাকৃতিক জলাশয় দখল করা দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন,
​”জনস্বার্থে কোনোভাবেই খাল দখল বরদাস্ত করা হবে না। খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। দখলদারদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যেন তারা নিজ দায়িত্বে দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নেয়। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা জানান, খালের নাব্যতা বজায় থাকলে কৃষি সেচ ও নিষ্কাশন ব্যবস্থা সচল থাকবে। প্রশাসনের এই কঠোর তদারকি নিয়মিত বজায় রাখার দাবি জানিয়েছেন তারা।
​উল্লেখ্য, উপজেলার অন্যান্য এলাকার খালগুলোকেও দখলমুক্ত করতে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে সরকারের অঙ্গীকার- প্রধানমন্ত্রী

অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

গৌরনদীতে খাল দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারের ঝটিকা অভিযান

প্রকাশের সময়ঃ ০৪:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬