ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

নেত্রকোনায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

মদন থানা। সংগৃহীত ছবি।

নেত্রকোনা জেলার মদন উপজেলার পদারকোণা গ্রামের নয়াপাড়ায় বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২২ মার্চ) সকালে মৃত আলী হোসেনের ছেলে মঞ্জু মিয়া এবং প্রতিবেশী মৃত গফুর মিয়ার ছেলে শান্তু মিয়া (৫৫) মধ্যে বাড়ির সীমানা নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে, যা মঞ্জু মিয়ার মৃত্যু ডেকে আনে।

মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া জানান, “বস্তা রাখাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক চলছিল। এক পর্যায়ে আমীর হোসেন লাঠি দিয়ে আমার বাবার ওপর আঘাত করেন। বাবা মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে মারা যান।”

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেবাংশু দে বলেন, লাশের সুরতহাল নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত একজনকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

নেত্রকোনায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৬:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬