ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

৫ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১২৬৯ Time View

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট নিরসন ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতসহ ৫ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটি, রামেকের পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট চলছে। পাশাপাশি নিরাপত্তাকর্মীদের দায়িত্বে অবহেলা এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় ইন্টার্ন চিকিৎসকদের রোগীর স্বজনদের হামলা ও দুর্ব্যবহারের মুখে পড়তে হচ্ছে।

এ ছাড়া রোগীর স্বজনদের কক্ষে নারী ইন্টার্ন চিকিৎসকদের সিভিল পোশাকে প্রবেশের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অবকাঠামোগত সমস্যার কারণে অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় জরুরি ওয়ার্ডে রোগীর বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলেও তারা দাবি করেন।

ইন্টার্ন চিকিৎসকদের ভাষ্য, হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ কারণে কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবি

১. ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা,২. ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা,৩. রোগীর সঙ্গে দুজনের বেশি স্বজনকে হাসপাতালে প্রবেশ করতে না দেওয়া,৪. ওয়ার্ডগুলোতে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা,৫. অবিলম্বে ক্যাজুয়ালটি বিভাগ চালু করা

ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানিয়েছেন, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

অন্যদিকে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ এখন বৈঠকে রয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ের মাধ্যমে আলোচনা ও সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

৫ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

প্রকাশের সময়ঃ ০১:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬