ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্রশিবির রাজপথে সক্রিয় থাকবে- সভাপতি নূরুল

গতকাল ছাত্রশিবিরের দুই দিনব্যাপী কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও জনগণের ম্যান্ডেট নস্যাৎ করার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবির রাজপথে সক্রিয় থাকবে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুই দিনব্যাপী কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নূরুল ইসলাম এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, গত বছরের ১৭ অক্টোবর অধিকাংশ রাজনৈতিক দলের সম্মতিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল এবং ১৩ নভেম্বরের রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী চলতি বছরের ১২ ফেব্রুয়ারিতে গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে ৬৮.৫৯ শতাংশ মানুষ সনদের পক্ষে ঐতিহাসিক রায় দিয়েছে।

সদস্যদের সঙ্গে বৈঠকে নূরুল ইসলাম বলেন, সরকারের গড়িমসি ও গুরুত্বপূর্ণ সংস্কার অধ্যাদেশ সংশোধনের পাঁয়তারা জনগণের ম্যান্ডেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বিশেষ করে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ কমিশন এবং বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় বাধা দেওয়া হচ্ছে।

সভায় কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্য সিবগাতুল্লাহসহ উপস্থিতরা মার্চ মাসের রিপোর্ট পর্যালোচনা ও এপ্রিল মাসের পরিকল্পনা গ্রহণ করেন। এছাড়া ক্যাম্পাস পরিস্থিতি, ছাত্র সংসদ নির্বাচন এবং দেশের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে জনমত গঠন ও মাঠে থাকার কর্মসূচি গ্রহণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্রশিবির রাজপথে সক্রিয় থাকবে- সভাপতি নূরুল

প্রকাশের সময়ঃ ০১:২৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬