ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
যশোরে মায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক মামুনের মৃত্যু, মায়ের কবরের পাশেই দাফন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা: স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার নজরুল বর্ষ উপলক্ষে এক্সিম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল ও রামদাসহ আটক ২ ভৈরবে বিয়ের পরদিন স্বর্ণালংকার ও নগদ টাকাসহ নববধূর নিখোঁজ, থানায় অভিযোগ বেরোবিতে গবেষণা বিষয়ক সেমিনার: আইডিয়া জেনারেশন থেকে প্রকাশনা পর্যন্ত দিকনির্দেশনা ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা

কক্সবাজারে নালার পানির নিচে লুকানো ৩ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার নারী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১২৪৯ Time View

কক্সবাজারের রামুতে নালার পানির নিচে লুকিয়ে রাখা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-১৫। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এসআরবি-১৫। এ ঘটনায় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার খালেদা বেগম কক্সবাজারের রামু থানার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম কাদের হোছন এবং মায়ের নাম খতিজা বেগম। তাঁর বিরুদ্ধে মাদক কারবার ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁর দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর রাতে রামুর কচ্ছপিয়া এলাকায় কয়েকজনের মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানের খবর পায় অভিযানকারী দল। ওই তথ্যের ভিত্তিতে পরদিন ভোরে কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কেচোবুনিয়াছড়ায় জেবর মল্লিকের চাষের জমিতে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় খালেদা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় দলটি।

পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী, চাষের জমির দক্ষিণ-পশ্চিম পাশে বাঁশের সাঁকোসংলগ্ন একটি নালার পানির নিচে তল্লাশি চালানো হয়। সেখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

যশোরে মায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক মামুনের মৃত্যু, মায়ের কবরের পাশেই দাফন

কক্সবাজারে নালার পানির নিচে লুকানো ৩ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার নারী

প্রকাশের সময়ঃ ০৭:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬