ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ মৃত্যু, চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী মাস

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৩৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১২৪১ Time View

চলতি বছরের অক্টোবর মাসে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর এক মাসে সর্বোচ্চ।

দেশে ডেঙ্গুর প্রকোপে বাড়ছে প্রাণহানি। চলতি বছরের অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৪ জন, যা ২০২৬ সালে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৫ হাজার রোগী। তাঁদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। অক্টোবর মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। ফলে চলতি বছরের এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী মাস হিসেবে চিহ্নিত হয়েছে অক্টোবর।

গত বছরের মোট মৃত্যুকেও ছাড়াল

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১০ মাসেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা গত পুরো বছরের মোট মৃত্যুকে ছাড়িয়ে গেছে। ২০২৫ সালে সারা বছরে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ৪১৩ জন। আর ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত প্রাণহানি হয়েছে ৪১৯ জনের।

ডিসেম্বরের আগে প্রকোপ কমার আশঙ্কা কম

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ডিসেম্বরের আগে দেশে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা কম। অক্টোবরের পরিসংখ্যানও পরিস্থিতির উদ্বেগজনক দিক তুলে ধরছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি দিনে ঘুমানোর সময়ও মশারি ব্যবহার এবং জ্বর দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ মৃত্যু, চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী মাস

প্রকাশের সময়ঃ ০৮:৩৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬