ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি ২০২৭ বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল, ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ আগ্রহ গাজায় তথ্য বিকৃতির কথা স্বীকার করলেন ইসরাইলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্র ঢাকার আগারগাঁও থেকে গ্রেপ্তার সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস জামিনে মুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান, ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জামায়াত শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সিএনজিচালক, গাড়ি জব্দ

কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১২৩৮ Time View

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের অবরোধ ঘিরে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈরে মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) শ্রমিকদের অবরোধের চতুর্থ দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সোমবার সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টপ অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে এবং সফিপুর আনসার-ভিডিপি একাডেমির সামনে অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

এদিন কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকার অন্তত অর্ধশত পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকদের আন্দোলন ঘিরে মহাসড়কে পুলিশের পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও দেখা যায়। তাঁরা সরকারের পক্ষে স্লোগান দেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সফিপুর ও পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে পুলিশ ও বিজিবির যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান অসন্তোষ নিরসনে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া

প্রকাশের সময়ঃ ০১:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬