ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

২০২৭ বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল, ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ আগ্রহ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ১২ কোটি ৮০ লাখের বেশি। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ সমর্থকদের।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। এরই মধ্যে টিকিটের জন্য অভূতপূর্ব সাড়া পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের টিকিট পেতে আবেদন জমা পড়েছে ১২ কোটি ৮০ লাখের বেশি। সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ ঘিরে।

আইসিসির তথ্য অনুযায়ী, রোববার (১ নভেম্বর) পর্যন্ত বিশ্বের ১৯৩টি দেশ থেকে প্রায় ২৮ লাখ স্বতন্ত্র সমর্থক টিকিটের জন্য নিবন্ধন করেছেন। সব মিলিয়ে আবেদন জমা পড়েছে ১২ কোটি ৮০ লাখ ৯ হাজার ৪৬৭টি। ইতোমধ্যে তিন কোটির বেশি ম্যাচভিত্তিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে টিকিটের আবেদন করেছেন প্রায় ৮৪ লাখ সমর্থক। অন্যদিকে ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচের টিকিট পেতে আবেদন জমা পড়েছে প্রায় ৯ লাখ।

দক্ষিণ আফ্রিকার ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আবেদন

টিকিটের জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সমর্থকদের মধ্যে। আফ্রিকা মহাদেশ থেকেও ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিন আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া মিলিয়ে অঞ্চলটি থেকে আবেদন জমা পড়েছে প্রায় দেড় কোটি।

বিশ্বকাপের ৫৭টি ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৪১টি। শুধু এসব ম্যাচের জন্যই আবেদন পড়েছে ১০ কোটি ৫০ লাখের বেশি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ১১টি ম্যাচের টিকিট পেতে আবেদন করেছেন প্রায় ২ কোটি ৬০ লাখ সমর্থক।

ভারত-জিম্বাবুয়ে ম্যাচেও ব্যাপক আগ্রহ

জিম্বাবুয়েতেও টিকিটের চাহিদা উল্লেখযোগ্য। দেশটিতে ম্যাচভিত্তিক আবেদন ছাড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ। গ্রুপ পর্বে ভারত-জিম্বাবুয়ে ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। আগামী ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসের নতুন মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটির টিকিট পেতে আবেদন জমা পড়েছে ৩৩ লাখের বেশি।

নামিবিয়ার রাজধানী উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ। এসব ম্যাচের টিকিটের জন্য আবেদন পড়েছে ২০ লাখের বেশি।

তবে সব ম্যাচের আবেদনসংখ্যাকে ছাড়িয়ে গেছে ভারত-পাকিস্তান লড়াই। আগামী ১০ অক্টোবর জোহানেসবার্গে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে আবেদন জমা পড়েছে ৮৩ লাখ ৯৭ হাজারের বেশি। একই শহরে ২১ নভেম্বর অনুষ্ঠেয় ফাইনালের টিকিট পেতে আবেদন করেছেন প্রায় ৭৯ লাখ সমর্থক।

আফ্রিকায় বিশ্বকাপ ফেরায় বাড়ছে আগ্রহ

আইসিসির ইভেন্টস ও ক্রিকেট অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক গৌরব সাক্সেনা টিকিটের আবেদনে এমন সাড়াকে অসাধারণ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, ২৪ বছর পর পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ আফ্রিকায় ফিরছে বলেই বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। ১৪টি দল নিয়ে তিন দেশের ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০০৩ সালের পর প্রথমবার আফ্রিকায় ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। আর প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ের পুরুষদের বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে নামিবিয়া।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

২০২৭ বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল, ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ আগ্রহ

প্রকাশের সময়ঃ ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬