ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের দিনাজপুর অঞ্চলে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে মহিলাদলের সভা আয়োজন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির দুঃখ প্রকাশ ব্রহ্মপুত্র খননে ধীরগতি, বালু উত্তোলন ও দখল বন্ধের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ বাগাতিপাড়ায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মহিলাদলের মতবিনিময় সভা পাইকারি বাজারে আবারও বাড়ল চালের দাম, ৫০ কেজির বস্তায় বৃদ্ধি ২৫–৪০ টাকা ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে সিলেটের হাসপাতালে ভর্তি প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ গ্রহণ রাজধানীতে চলন্ত বাসে আগুন, খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ মাদকের প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলের হাত-পা ভাঙার অভিযোগ, পায়ের রগ কাটার দাবি

চলনবিলে পাখি শিকারে বাধা, মাছচাষীকে গুলির অভিযোগ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৪৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

চলনবিলে পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষী শহিদুল ইসলামকে গুলি করার অভিযোগ উঠেছে।

নাটোরের সিংড়ায় চলনবিলে পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৪০) নামে এক মাছচাষীকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক সজিব ইসলামের বিরুদ্ধে। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চক আদিত্য খড়পাড়া এলাকায় একটি পুকুরের পাড়ে এ ঘটনা ঘটে।

আহত শহিদুল ইসলাম ওই গ্রামের মরহুম জসমত আলীর ছেলে। অভিযুক্ত সজিব ইসলাম একই গ্রামের শাহীন মেকারের ছেলে।

পাখি শিকারে বাধা দেওয়ায় গুলি

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সজিব ইসলাম তাঁর বাবার এয়ারগান নিয়ে প্রতিবেশী শহিদুল ইসলামের পুকুরে পাখি শিকার করতে যান। এ সময় শহিদুল ইসলাম পাখি শিকারে বাধা দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সজিব তাঁর হাতে থাকা এয়ারগান দিয়ে শহিদুলের পাঁজরে গুলি করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এয়ারগান জব্দ ও আইনগত ব্যবস্থার দাবি

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, পাখি শিকার বন্ধে তৎপরতা চালানো হলেও অনেকে গোপনে পাখি শিকার করছেন। বিষয়টি উপজেলা প্রশাসন ও রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। দ্রুত এয়ারগান জব্দ ও আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, এয়ারগান বহন ও পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলনবিলের পাখি রক্ষায় প্রশাসন সব সময় তৎপর রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের দিনাজপুর অঞ্চলে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী

চলনবিলে পাখি শিকারে বাধা, মাছচাষীকে গুলির অভিযোগ

প্রকাশের সময়ঃ ০৭:৪৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬