
মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত ৫১টি মেডিক্যাল সেন্টারের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। কর্মীদের বিভ্রান্তি এড়ানো এবং স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে তালিকাটি প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাফিলিয়েটস বিভাগে এ তালিকা প্রকাশ করা হয়।
ঢাকা অঞ্চলে অনুমোদিত ৫১টি কেন্দ্র
এফডব্লিউসিএমএসের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে অনুমোদিত সব মেডিক্যাল সেন্টার ঢাকা অঞ্চলের অধীনে তালিকাভুক্ত। প্রতিটি কেন্দ্র স্থানীয় সরকার কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত এবং বেস্টিনেট এসডিএন বিএইচডি কর্তৃক নিরীক্ষিত।
বায়ো-মেডিক্যাল পরীক্ষা বাধ্যতামূলক
মালয়েশিয়ায় যাওয়ার আগে প্রত্যেক কর্মীকে বাধ্যতামূলকভাবে বায়ো-মেডিক্যাল স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছে এফডব্লিউসিএমএস। এই পরীক্ষা সম্পন্ন না হলে ইভিডিআরের আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে না।
সংস্থাটি আরও জানিয়েছে, অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়। তাই স্বাস্থ্য পরীক্ষা করানোর আগে কর্মীদের সর্বশেষ তালিকা দেখে কেন্দ্রের অনুমোদন নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অনুমোদিত ৫১টি মেডিক্যাল সেন্টারের তালিকা
এফডব্লিউসিএমএসের প্রকাশিত তালিকায় থাকা মেডিক্যাল সেন্টারগুলো হলো—
১. এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার লিমিটেড
২. ফেমাস স্পেশালাইজড হসপিটাল
৩. গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড
৪. হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার
৫. ইবনে ওমর মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার
৬. আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার
৭. জান্নাহ মেডিক্যাল সার্ভিসেস
৮. ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক
৯. লিডিং হেলথ চেক আপ লিমিটেড
১০. পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড
১১. পুষ্প ক্লিনিক
১২. সানলাইট ডায়াগনস্টিক সেন্টার
১৩. ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড
১৪. মেডিনেট মেডিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড
১৫. ইউনিকেয়ার মেডিক্যাল সার্ভিসেস
১৬. ডাইনামিক ল্যাব
১৭. গ্রিনল্যান্ড মেডিক্যাল সেন্টার লিমিটেড
১৮. ইশতিয়াক মেডিক্যাল সেন্টার
১৯. এলবি হেলথকেয়ার
২০. মেডিপ্যাথ মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার
২১. মাইল্যাব মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড
২২. রিলায়েন্স ল্যাব
২৩. ইউনিটি মেডিক্যাল চেকআপ সেন্টার
২৪. সারা মেডিক্যাল সেন্টার
২৫. সুরক্ষা মেডিক্যাল সেন্টার লিমিটেড
২৬. স্টার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার
২৭. ওয়াদি হেলথ চেকআপ
২৮. কেয়ার ওয়েভ
২৯. সারা হেলথ কেয়ার
৩০. শাহিদা খাতুন ডিজিটাল মেডিক্যাল সেন্টার
৩১. জারা হেলথ কেয়ার
৩২. এভার গ্রিন মেডিক্যাল সেন্টার
৩৩. ডেল্টা হেলথ কেয়ার
৩৪. রামপুরা লিমিটেড
৩৫. আইচি হসপিটাল লিমিটেড
৩৬. এ এফ মেডিক্যাল সেন্টার
৩৭. প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড
৩৮. ওয়ার্ল্ড হরাইজন মেডিক্যাল সার্ভিসেস লিমিটেড
৩৯. ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার
৪০. রামিন হেলথ সেন্টার
৪১. স্মার্ট মেডিক্যাল সেন্টার
৪২. ল্যাব কোয়েস্ট লিমিটেড
৪৩. আনাস মেডিক্যাল সেন্টার লিমিটেড
৪৪. স্ট্যান্ডার্ড মেডিক্যাল সেন্টার
৪৫. আল-জামি ডায়াগনস্টিক সেন্টার
৪৬. ওয়ান প্লাস মেডিক্যাল সেন্টার
৪৭. পিওর হেলথ মেডিক্যাল সেন্টার
৪৮. মেডিফ্লাই হেলথ সার্ভিসেস
৪৯. সানমুন মেডিক্যাল সেন্টার লিমিটেড
৫০. ট্রু হেলথ মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার
৫১. কমফোর্ট মেডিক্যাল চেকআপ সেন্টার
৫২. ভিটা হেলথ মেডিক্যাল সেন্টার
অনুমোদনহীন কেন্দ্রে পরীক্ষা না করানোর সতর্কতা
মালয়েশিয়াগামী কর্মীদের অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনো মেডিক্যাল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা না করানোর জন্য সতর্ক করেছে এফডব্লিউসিএমএস কর্তৃপক্ষ। স্বাস্থ্য পরীক্ষার আগে সংশ্লিষ্ট কেন্দ্রের অনুমোদন যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।
অধিকার ডেস্কঃ 

























