ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

চিকিৎসকের ছাড়পত্র না থাকায় ওসমানী বিমানবন্দরে ফ্লাইটে উঠতে পারলেন না অন্তঃসত্ত্বা নারী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১২৪০ Time View

চিকিৎসকের অনুমতিপত্র না থাকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনগামী ফ্লাইটে উঠতে পারেননি ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারী।

চিকিৎসকের অনুমতিপত্র না থাকায় সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি। পরিবারের ওই নারী সদস্যকে একা রেখে যেতে রাজি না হওয়ায় তাঁর সঙ্গে থাকা অন্য তিন সদস্যও যাত্রা বাতিল করেন। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রোববার (১ নভেম্বর) তাঁদের যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে।

নিরাপদ আকাশযাত্রা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী চিকিৎসকের অনুমতিপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে পরিবারটি।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটটির। ওই ফ্লাইটে যাত্রার জন্য চার সদস্যের পরিবারটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।

এ সময় পরিবারের ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা নারী সদস্যের ভ্রমণের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতিপত্র প্রয়োজন বলে জানানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শেষ পর্যন্ত পরিবারের কারও ওই ফ্লাইটে যাওয়া হয়নি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ জানান, এটি বিমানের নিয়মসংক্রান্ত বিষয়। তাঁরা ওই নারীকে ফ্লাইটে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে কেবিন ক্রুসহ সংশ্লিষ্টদের আইনি জটিলতার আশঙ্কায় আপত্তি থাকায় তা সম্ভব হয়নি।

তিনি বলেন, যাত্রী ও তাঁর পরিবারকে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। চিকিৎসকের অনুমতিপত্র সংগ্রহের জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজও চলছে। চিকিৎসকের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে রোববার তাঁদের যুক্তরাজ্যে যাওয়ার ব্যবস্থা করা হবে।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

চিকিৎসকের ছাড়পত্র না থাকায় ওসমানী বিমানবন্দরে ফ্লাইটে উঠতে পারলেন না অন্তঃসত্ত্বা নারী

প্রকাশের সময়ঃ ০৮:০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬