ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক হেনস্তা: প্রশ্ন করাই কি অপরাধ? জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের দিনাজপুর অঞ্চলে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে মহিলাদলের সভা আয়োজন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির দুঃখ প্রকাশ ব্রহ্মপুত্র খননে ধীরগতি, বালু উত্তোলন ও দখল বন্ধের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ বাগাতিপাড়ায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মহিলাদলের মতবিনিময় সভা পাইকারি বাজারে আবারও বাড়ল চালের দাম, ৫০ কেজির বস্তায় বৃদ্ধি ২৫–৪০ টাকা ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে সিলেটের হাসপাতালে ভর্তি প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ গ্রহণ রাজধানীতে চলন্ত বাসে আগুন, খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

শিশুদের সঙ্গে গল্প, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১২৩৬ Time View

বনানীতে জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের পছন্দের খেলাধুলা সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বনানীতে বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর একদল শিশুর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নামাজ শেষে তারেক রহমান শিশুদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন। তারা কোন কোন খেলাধুলায় অংশ নেয় এবং কোন খেলা বেশি পছন্দ করে, সে বিষয়ে জানতে চান।

আলাপচারিতায় কয়েকজন শিশু জানায়, তারা ফুটবল ও ক্রিকেট খেলে। তখন প্রধানমন্ত্রী তাদের বাস্কেটবল ও টেবিল টেনিস খেলার অভিজ্ঞতা আছে কি না, সেটিও জানতে চান। পাশাপাশি শিশুদের জন্য খেলাধুলার সরঞ্জামের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

কথাবার্তার একপর্যায়ে প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে করমর্দন করেন। পরে ‘ঠিক আছে, সবাই ভালো থেকো’ বলে তাদের কাছ থেকে বিদায় নেন।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিশু-কিশোরদের খেলাধুলা ও বহুমুখী প্রতিভা বিকাশে এ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তিনি।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হেনস্তা: প্রশ্ন করাই কি অপরাধ?

শিশুদের সঙ্গে গল্প, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রকাশের সময়ঃ ০৮:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬