ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক হেনস্তা: প্রশ্ন করাই কি অপরাধ? জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের দিনাজপুর অঞ্চলে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে মহিলাদলের সভা আয়োজন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির দুঃখ প্রকাশ ব্রহ্মপুত্র খননে ধীরগতি, বালু উত্তোলন ও দখল বন্ধের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ বাগাতিপাড়ায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মহিলাদলের মতবিনিময় সভা পাইকারি বাজারে আবারও বাড়ল চালের দাম, ৫০ কেজির বস্তায় বৃদ্ধি ২৫–৪০ টাকা ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে সিলেটের হাসপাতালে ভর্তি প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ গ্রহণ রাজধানীতে চলন্ত বাসে আগুন, খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে চলন্ত বাসে আগুন, খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:১৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১২৪৮ Time View

রাজধানীর ভাটারায় চলন্ত বাসে অগ্নিকাণ্ড এবং খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাজধানীর ভাটারা এলাকায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সন্ধ্যায় খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পৃথক এ দুই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ভাটারার কোকাকোলা মোড়ে চলন্ত বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রাসেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, বাসটি চলন্ত অবস্থায় থাকাকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। এতে কেউ হতাহত হননি। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

এদিকে, ভাটারা থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হেনস্তা: প্রশ্ন করাই কি অপরাধ?

রাজধানীতে চলন্ত বাসে আগুন, খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময়ঃ ০৮:১৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬