ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক হেনস্তা: প্রশ্ন করাই কি অপরাধ? জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের দিনাজপুর অঞ্চলে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে মহিলাদলের সভা আয়োজন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির দুঃখ প্রকাশ ব্রহ্মপুত্র খননে ধীরগতি, বালু উত্তোলন ও দখল বন্ধের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ বাগাতিপাড়ায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মহিলাদলের মতবিনিময় সভা পাইকারি বাজারে আবারও বাড়ল চালের দাম, ৫০ কেজির বস্তায় বৃদ্ধি ২৫–৪০ টাকা ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে সিলেটের হাসপাতালে ভর্তি প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ গ্রহণ রাজধানীতে চলন্ত বাসে আগুন, খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ গ্রহণ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১২৪৯ Time View

রাজশাহী মহানগর জামায়াতের নবনির্বাচিত আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর শপথ গ্রহণ করছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার ২০২৭-২০২৮ সাংগঠনিক মেয়াদের নবনির্বাচিত আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

শুক্রবার (৬ নভেম্বর) রাজশাহী নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে আমিরের দায়িত্ব পালনের শপথ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি নবনির্বাচিত মহানগর আমিরকে শপথবাক্য পাঠ করান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর শাখার সদ্যবিদায়ী আমির ড. মাওলানা কেরামত আলী এমপি।

শপথ অনুষ্ঠানে জামায়াতের রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা এবং রাজশাহী জেলা ও মহানগর শাখার সদস্যরা (রুকন) উপস্থিত ছিলেন।

দলটির ২০২৭-২০২৮ সাংগঠনিক মেয়াদের জন্য রাজশাহী মহানগর আমির হিসেবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হেনস্তা: প্রশ্ন করাই কি অপরাধ?

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ গ্রহণ

প্রকাশের সময়ঃ ০৮:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬