ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক
ডিজেল নিতে গিয়ে মর্মান্তিক পরিণতি

তীব্র গরমে পাম্পে লাইনে দাঁড়িয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ

সংগৃহীত ছবি।

রাজশাহীর মোহনপুর উপজেলায় পেট্রল পাম্পে তেল সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আলম দেওয়ান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরের দিকে কেশরহাট ফিলিং স্টেশন-এ এ ঘটনা ঘটে। নিহত আলম দেওয়ান কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের বাসিন্দা এবং নাসের আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলম দেওয়ান দীর্ঘদিন ধরে কেশরহাট বাজার এলাকায় পানের বরজে ব্যবহৃত বাঁশের সামগ্রীর ব্যবসা করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি নিজের ব্যবসার কাজে বের হন।

পরে কারও অনুরোধে একটি জার নিয়ে ডিজেল সংগ্রহের জন্য পেট্রল পাম্পে যান। সেখানে অন্যদের সঙ্গে লাইনে অপেক্ষা করছিলেন।

পাম্প কর্তৃপক্ষ জানায়, সকাল প্রায় ১১টার দিকে তীব্র রোদে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। কিছুক্ষণ পর মাথা ঘুরে মাটিতে পড়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র-এ নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে খুরশেদ দেওয়ান জানান, তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তার বাবাই পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন। তিনি ধারণা করেন, হয়তো কারও অনুরোধে তেল আনতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

মোহনপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু হিসেবে মনে হওয়ায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। পরিবার চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তীব্র গরমে খোলা স্থানে দীর্ঘ সময় অবস্থান করলে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এ ঝুঁকি আরও বেশি।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ডিজেল নিতে গিয়ে মর্মান্তিক পরিণতি

তীব্র গরমে পাম্পে লাইনে দাঁড়িয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ

প্রকাশের সময়ঃ ০৯:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬