ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দাম কমার পর যে দামে বাজারে বিক্রি হচ্ছে সোনার ভরি গাইবান্ধায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলু গ্রেপ্তার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা আজ ছয় ঘণ্টা টোল ফ্রি থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুমের সময়ে অনিয়ম থাকলে বাড়ে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি, বলছে নতুন গবেষণা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক হেনস্তা: প্রশ্ন করাই কি অপরাধ? জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের দিনাজপুর অঞ্চলে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে মহিলাদলের সভা আয়োজন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির দুঃখ প্রকাশ

আজ ছয় ঘণ্টা টোল ফ্রি থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১২৪৫ Time View

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ছাড়াই চলাচল করা যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছয় ঘণ্টার জন্য টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করতে পারবেন যানবাহনের চালকেরা। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দিবসটি উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের যানবাহনের জন্য নির্দিষ্ট এই ছয় ঘণ্টা কোনো টোল দিতে হবে না।

দিবসটি উপলক্ষে আজ সারা দেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই নির্দেশনা বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনের ক্ষেত্রেও প্রযোজ্য।

এ-সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বর দেশে সাধারণ ছুটি থাকবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এই ছুটির আওতায় থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংকও ওই দিন বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন-সংক্রান্ত সরকারি নির্দেশিকায় দিনটিকে আনুষ্ঠানিকভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে প্রতিবছর নিয়ম মেনে ৭ নভেম্বর জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।

জনপ্রিয় সংবাদ

দাম কমার পর যে দামে বাজারে বিক্রি হচ্ছে সোনার ভরি

আজ ছয় ঘণ্টা টোল ফ্রি থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

প্রকাশের সময়ঃ ০৯:০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬